খাদেমুল ইসলাম রাজ,বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃএকদিনে সন্ধার বৃষ্টিতে এবং বাতাসে বীরগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলায় আমন ধান পড়ে যায় এবং দেখতে খেলার মাঠের মতন অবস্থা, দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।বীরগঞ্জ উপজেলার কৃষক শফিউল আলম গাজু(৩৫) নিজের এক একর জমিতে আমন ধান লাগিয়েছিলেন। টানা বৃষ্টিতে এবং বাতাসে পুরো জমির ফসলই পড়ে গেছে। কিছু ধান গাছ এরই মধ্যে পচে গেছে।
কেবল বীরগঞ্জ উপজেলায় নয়, জেলার প্রতিটা উপজেলায় একইভাবে আমনের চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে।জেলার কৃষি কর্মকর্তা জানান, হঠাৎ ঝড়-বৃষ্টিতে জেলায় আমন ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বলা সম্ভব না।আমন ধান ঝড়ে পড়ে যাওয়ার কারণে কাঙ্খিত লাভ থেকে এবার চাষিরা বঞ্চিত হবে।
