আকরাম হোসাইন, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পল্লী বিদ্যুতের সম্মানিত গ্রাহকসদস্যগণকে জানানো যাচ্ছে যে, ৩৩ কেভি মেইন লাইনের জরুরী রক্ষণা- বেক্ষণ কাজের জন্য আগামীকাল ১৯ নভেম্বর ২০২০ খ্রি. রোজ বৃহস্পতিবার সকাল ৭:০০ টা থেকে বিকেল ৩:০০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহক সদস্যদের সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত এবং ধৈর্য ধরে বর্ণিত কাজে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে: কর্তৃপক্ষ, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি
