উলিপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাক্ষর জালিয়াতি করে নিয়োগ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাক্ষর জালিয়াতি করে দায়িত্ব থেকে অব্যাহতি দেখিয়ে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়ার গোমর ফাঁস হওয়ায় ঐ অবৈধ নিয়োগ বন্ধের দাবীতে শতাধিক লোকের স্বাক্ষরিত  লিখিত অভিযোগ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে দাখিল করছেন কমিটির একাংশসহ  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

অভিযোগে জানা গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন দলদলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেক গত ১৫/১০/২০২০ অবসর গ্রহণ করেন। সরকারী বিধি অনুযায়ী সহকারী প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।

এরই মধ্যে মাত্র চারদিনের মাথায় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম কতিপয় সদস্যকে ম্যানেজ করে গোপনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ আলমসহ আরো চারজনকে সদস্য না জানিয়ে গোপনে রেজুলেশন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং আব্দুল কুদ্দুস ও আব্দুর রফিক নামের দুই প্রার্থীর কাছে নিয়োগ পরীক্ষার পূর্বেই মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। বিষয়টি জানাজানি হলে ওই অবৈধ নিয়োগ বন্ধের দাবীতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।

এ ঘটনায় ম্যানেজিং কমিটির একাংশ, শিক্ষার্থীর অভিভাবকসহ প্রায় শতাধিক লোকের স্বাক্ষরিত অভিযোগপত্র বিভিন্ন দপ্তরে দায়ের করেছেন। স্থানীয়দের অভিযোগে জানা যায়, ওই প্রতিষ্ঠানে এ পর্যন্ত শিক্ষক নিয়োগ দিয়ে অর্ধকোটি টাকা হাতিয়ে নিলেও এ টাকা দিয়ে প্রতিষ্ঠানের কোন উন্নয়ন হয়নি। এখন এসব টাকার হিসেব চায় এলাকাবাসী। 

স্থানীয় ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন খান জানান, অসৎ উদ্দেশ্যে তড়িঘড়ি করে অবৈধভাবে এই বিজ্ঞপ্তিটি ছাপানো হয়েছে। এটি আমরা বাতিলের জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছি। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম জানান, আমার কাছ কোন অনুমতি কিংবা রেজুলেশনে সহি না নিয়েই অবৈধভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছাপিয়েছে। এ বিজ্ঞপ্তিতে কারও আবেদনই গ্রহণযোগ্য হবে না। 

এ বিষয়ে উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিটি রঃসম্পূর্ণ অবৈধ। এই বিজ্ঞপ্তির আলোকে কেউ আবেদন করে থাকলে তা বাতিল বলে গন্য হবে এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ