কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের কৃতী সন্তান, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. হাবিবুর রহমান স্যারকে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদের আদেশক্রমে আগামী চার বছরের জন্য তাঁকে নিয়োগ প্রদান করে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। উল্লেখ্য যে, স্যার বুয়েটের সাবেক উপ উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
