"ফুলতারা ইনফরমেশন এন্ড হেল্প সেন্টার" গ্রুপের উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিবেদকঃ আর.জে মিজানুর রহমান ইমনঃ ময়মনসিংহের ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজার সংলগ্ন পয়ারী রোড হাজী মজিবুর মার্কেটে, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে আজ ১৬ নভেম্বর রোজ সোমবার বিকেলে "ফুলতারা ইনফরমেশন এন্ড হেল্প সেন্টার" গ্রুপের উদ্যোগে কুইজ প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে । উক্ত আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারাকান্দা বণিক সমিতির সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুজ্জামান সরকার বকুল, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ফুলপুর শাখার সভাপতি তাসনোভা নাছরিন নিশু ও সাধারন সম্পাদক তপু রায়হান রাব্বি । তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক নূর হোসাইন, অর্থ বিষয়ক সম্পাদক সাকিব মিয়া, আইসিটি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সুজন, সম্মানিত সদস্য শাহাব উদ্দিন,তারাকান্দা উপজেলা যুবলীগের সদস্য আলামিন সরকার লিটন, স্বেচ্ছাসেবক তিতুমীর, জাহাঙ্গীর আলম, প্রমুখ ।ফুলতারা ইনফরমেশন এন্ড হেল্প সেন্টারের, দুবাই প্রবাসী রানা শেখ ও জহির মাহমুদের পরিচালনায় এ অনলাইন গ্রুপ । 

কুইজ প্রতিযোগিতায় ৩য় রাউন্ডে ৩য় পর্যায়ে আয়োজিত অপুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেন আরিফুল ইসলাম, ২য় বিজয়ী শরীফ আকন্দ ও ৩য় বিজয়ী প্রবাসী মোবারক হোসেন । সমসাময়িক পরিস্থিতির কারণে উপস্থিত থাকতে না পারায় তার পুরস্কার বুঝে নেন তার পিতা আব্দুল আহাদ সরকার । অনুষ্ঠান মঞ্চয়ান করেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ