ব্রেইন প্রতিবন্ধী শাফী আহমেদ কে চিকিৎসার জন্য অর্থ প্রদান



আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাহিত্য ও সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটি হতে উত্তর শাহবাজপুর ইউনিয়নের চরগ্রামের ছোট বাচ্ছা  ব্রেইনপ্রতিবন্ধী শাফী আহমেদ কে সামান্য অর্থ দিয়ে চিকিৎসা করানোর জন্য পাবলিকেশন সোসাইটি হতে অর্থ প্রদান করা হয়। 

১৬/১০/২০২০ তারিখ সোমবার অসুস্থ শাফী আহমেদ এর বাড়িতে দেখতে যান বড়লেখা পাবলিকেশন সোসাইটির সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব এমাদুল ইসলাম এমাদ,সংগঠনের সম্মানিত সেক্রেটারী জনাব রুবেল হোসাইন, সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুস সামাদ, প্রচার স্পম্পাদক জনাব আব্দুল হালিম, সদস্য জনাব হাফিজ তাওসিফ ইমরান এসময়ে আরো উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের তরুন সমাজসেবক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাসান শামীম।

সংগঠনের উপদেষ্টা জনাব এমাদুল ইসলাম এমাদ বলেছেন আমরা প্রাথমিকভাবে সামান্য সহযোগিতা করলাম পাবলিকেশন সোসাইটির মাধ্যমে চিকিৎসা শুরু করার জন্য ইনশাআল্লাহ আগামিতে সহযোগিতার হাত অব্যাহত থাকবে পাশাপাশি সমাজের বৃওবানদের প্রতি আহব্বান জানান ব্রেইন প্রতিবন্ধী শাফী আহমেদ এর পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান পাবলিকেশন সোসাইটির চেয়ারম্যান মাহতাব আল মামুনকে অসুস্থ শাফী আহমেদ এর জন্য প্রবাসীদের সহযোগিতা নিয়ে অর্থ দান করার জন্য। 

চরগ্রাম এলাকার কৃতিসন্তান সমাজসেবক হাসান শামীম বলেছেন পাবলিকেশন সোসাইটির ধারাবাহিক মানবিক ও সামাজিক কার্যক্রম খুবই প্রশংসনীয় তিনি ধন্যবাদ জানান পাবলিকেশন সোসাইটির দেশ ও প্রবাসে থাকা সকল সদস্যকে ব্রেইনপ্রতিবন্ধী শাফী আহমেদ কে সহযোগিতা করার জন্য।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ