নাটোর বড়াইগ্রামে বনিক সমিতির সভাপতির কুলখানি অনুষ্ঠিত





রাজশাহী ব্যুরোঃনাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর নতুন বাজার বনিক সমিতি, মহিষভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়,ও বেড়পাড়া খানকাহ্ শরীফের সভাপতি,  বিশিষ্ট চাউল ব্যাবসায়ী ও বনপাড়া পৌর মেয়র কে,এম জাকির হোসেনের জ্যাঠাতো বড় ভাই শরিফুল ইসলাম (৫৯) এর কুলখানির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । মরহুম শরিফুল ইসলাম মহামারী করোনায় অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্হ প্রাইভেট হাসপাতাল ল্যাব এইড এ ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ২৫ আগষ্ট মারা যান ।

আজ ১৬ই নভেম্বর সোমবার পৌর শহরের মহিষভাঙ্গা গ্রামে তার নিজ বাসভবনে এই কুলখানি অনুষ্ঠিত হয় । মহামারী করোনার প্রাদুর্ভাবের কারনে সম্পূর্ণ রূপে স্বাস্হ্য বিধি মেনে দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন কয়েক হাজার ধর্মপ্রান মুসলমান সহ অন্যান্য ধর্মের হিতৈষী ব্যাক্তিরা ।এ ছাড়া এই কুলখানি অনুষ্ঠানে মরহুমের মাগফেরাত কামনায় উপস্হিত ছিলেন স্হানীয় সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান ডাঃমোঃ সিদ্দীকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা, মুক্তিযোদ্ধাগন, মরহুমের কাছের ও দুরের আত্বীয়স্বজন, উপজেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ীগন, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক গন ও সুধীজনেরা । অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন,পৌর মেয়র কে,এম জাকির হোসেন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা সহ মরহুমের আত্বীয় স্বজনেরা


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ