কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা জলবায়ু পরিষদের উদ্যোগে কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজে যৌন হয়রানী প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিকীর সভাপতিত্বে ও সিএসআরএল প্রকল্পের উপজেলা ফিল্ড অফিসার নিরাপদ মুন্ডার পরিচালনায় এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা অধিদপ্তরের আবু সাঈদ, জলবায়ু পরিষদের সদস্য প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, সমাজ সেবক রবিউল ইসলাম রবিন, সাংবাদিক রিয়াছাদ আলী, প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, এস এম গোলাম রসুল, ইউপি সদস্য সুলতানা মিলি সহকারি প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, মুর্শিদা আক্তার, কৃঞ্চাদাস, পরিত্রাণ ওয়াই মুভস প্রকল্পের মো. আলাউদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে আবু বকর ছিদ্দিকীকে সার্বিক দায়িত্বে ও কৃঞ্চাদাসকে আয়বায়ক করে ৭ সদস্য বিশিষ্ঠ যৌন হয়রানী প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
