প্রধানমন্ত্রীর চাচী রিজিয়া নাসের আর নেই



তুহিন রানা (আব্রাহাম) ; খুলনা নগর প্রতিনিধিঃরাজধানীর এভারকেয়ার হসপিটালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।বঙ্গবন্ধু পরিবারের একমাত্র অভিভাবক শহীদ শেখ আবু নাসেরে'র সহধর্মিনী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একমাত্র চাচি এবং জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এর আম্মা ও শেখ তন্ময়ের দাদী বেগম রিজিয়া নাসের রাত ৯ টায় মারা গেছেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হতে লাগলে তাকে রাজধানীর এভারকেয়ারের লাইফ সাপোর্টে নেয়া হয়। চলতি মাসের ৫ নভেম্বর বার্ধক্যজনিত জনিত কারণে রিজিয়া নাসেরকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির দুই দিন পর তার করোনা পজিটিভ শনাক্ত হয়। তারপর থেকেই চিকিৎসা চলছিল। আজ সোমবার দুপুরে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ