তুহিন রানা (আব্রাহাম), খুলনা নগর প্রতিনিধিঃ খুলনার খালিশপুরে পাট-সুতা ও বস্ত্রকল সংগ্রাম পারিষদের উদ্যোগে নগরীর বি আই ডি সি রোডে এক গনপদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়।
বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে চালু, কর্মহীন ৫১ হাজার শ্রমিককে স্বপদে ফিরিয়ে আনতে হবে এবং শ্রমিকদের আইনসঙ্গত বকেয়া পাওনা পরিশোধ করতে হবে ও খালিশপুর - দৌলতপুরসহ ৫ টি জুট মিলের এরিয়া প্রধানের দাবিতে এ পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়।
এপথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহিদুল্লাহ চৌধুরী - আহবায়ক,পাট-সুতা ও বস্ত্রকল সংগ্রাম পারিষদ ; সভাপতিত্ব করেন খলিলুর রহমান, যুগ্ম-আহবায়ক, কেন্দ্রীয় কমিটি - পাট-সুতা ও বস্ত্রকল সংগ্রাম পারিষদ।গনপদযাত্রা খালিশপুরে প্লাটিনাম গেট থেকে শুরু হয়ে খালিশপুর জুট মিলের গোল চত্বরে গিয়ে শেষ হয় ও গোল চত্বরেই পথসভা আয়োজিত হয়।
