দিনাজপুরের বিরলে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা



মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরল উপজেলার কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করেছেন বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন।

এ উপলক্ষে  বিরল সরকারী কলেজ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, বিশেষ অতিথি ছিলেন, বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, কাল্ব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর একরামুল হক, কাল্ব-এর দিনাজপুর জেলা ব্যবস্থাপক খন্দকার ফারুক আহমেদ ও দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান। অনুষ্ঠানে ২৭ জন কৃতি শিক্ষার্থীকে সন্মাননা ক্রেষ্ট ও আর্থিক সহায়তা প্রদাণ করা হয়। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ