কয়রা ( খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা গ্রামের । আয়েশা জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। সে দুই পায়ের হাঁটুর উপর ভর করে চলাফেরা করে, যেটা খুবই কষ্টসাধ্য। মা মারা যাওয়ায় বৃদ্ধ নানা-নানির বাড়িতে তার বসবাস, যাদের আর্থিক অবস্থা একেবারেই অস্বচ্ছল।
এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এইচ.ডব্লিউ.এফ)। যেটা মানবিক কাজ করে চলেছে সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলা এবং খুলনা জেলার কয়রা উপজেলাতে। এখানে কাজ করতে গিয়ে দেখা মেলে প্রতিবন্ধী আয়েশার।আয়েশার এই করুন পরিস্থিতির কথা বিবেচনা করে তার জন্য একটা হুইলচেয়ারের ব্যবস্থা করেছে মানবিক এই সংগঠনটি। আজ তার কাছে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি প্রভাষক ডক্টর মোঃ মিজানুর রহমান।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া বাগালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহবাজ হোসেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা, কয়রা, খুলনা এর সহকারী শিক্ষক জনাব নুরুল ইসলাম বাবলু, সাংবাদিক ফরহাদ হোসেন।
এসময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ আইসিডির সদস্য আশিকুজ্জামান উপস্থিত ছিলেন।সংগঠনের পরিচালক মোহাম্মদ আবু সাঈদ বলেন, " আমরা মানবিক ডোনারের সহযোগিতায় এই কার্যক্রম করেছি। সকল মানবিক কাজে সকলের সহযোগিতা কামনা করি।
চলাচলের পাথেয় স্বরুপ একটা হুইলচেয়ার পেয়ে আয়েশার পরিবার খুব খুশি। তারা মানবিক এই সংগঠনের দীর্ঘায়ু কামনা করে।
