দৌলতখানের মাটিতে চির নিদ্রায় শায়িত হলেন প্রিয় ওস্তাদ মাওঃ সিরাজুল ইসলাম

 


মোঃ আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি,ভোলা (দৌলতখান)সকল প্রানীকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে,(সূরা আল ইমরান)এটা অমোঘ সত্য একটি বচন।ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর ইসলামিয়া সিনিয়র ফাযিল(ডিগ্রী)  মাদ্রাসার সহকারী মৌলবী আলহাজ্ব হযরত মাওঃ সিরাজুল ইসলাম সাহেবকে আজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকার সময় হাজিপুর ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার কবরস্থানে সমাধিস্থ করা হয়।মাওঃ সিরাজুল ইসলাম কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন।স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, মোটামুটি সুস্থ হয়েছিলেন। হঠাৎ রবিবার স্বাস্থ্যের অবনতি হলে,পারিবারিক সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেয়া হয়।ঢাকাতে নেয়ার পর চিকিৎসা না নিতেই চলে যান না ফেরার দেশে।ইন্না-লিল্লাহী অইন্নাইলাহীর রাজিউন!  মৃত্যু কালে হুজুরের বয়স হয়েছিল ৬২ বছর।হুজুর তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছে। বড় ছেলে আবদুল্লাহ আল ফুয়াদ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি তে অনার্স মাস্টার্স শেষ করেছেন,মেঝো ছেলে মাহমুদুল হাসান জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের অনার্স ৪র্থ বর্ষের ফল প্রার্থী, ছোট ছেলে সাদমান সাকিন দৌলতখান সরকারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী,মেয়ে ৫ম শ্রেণিতে পড়াশুনা করে আর স্ত্রী গৃহিণী। 

হুজুরের শত শত ছাত্র, অনুসারী, ওস্তাদ,সহকর্মী ও এলাকার লোকজনের অংশগ্রহণে জানাজা ও দাফনের কাজ সম্পন্ন হয়।আল্লাহ পাক হুজুরকে জান্নাতের উচ্চ মাক্বাম দান করুন সাথে সাথে এই প্রার্থনা করছি মহান আল্লাহ তাঁর পরিবারকে ধৈর্য ধারন করার তৌফিক দান করুন, আমিন!


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ