মোঃ আরিফুল ইসলাম,চট্টগ্রাম,প্রতিনিধিঃআনোয়ারা উপজেলায় অবস্থিত অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে সিলগলা হয়।
(১৭) নভেম্বর মঙ্গলবার সকালে থেকে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ। উক্ত অভিযানে বটতলী আইডিয়াল ক্লিনিক ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টারকে যাবতীয় অনুমোদন কাগজপত্র দেখাতে না পারায় সিলগলা করে দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ জানান,আমরা আনোয়ারা উপজেলায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছি,যেখানে নেই কোন প্রশিক্ষণ প্রাপ্ত নার্স,নেই কোন টেকনোশিয়ান,নেই কোন প্রতিষ্ঠানিক সরকারি অনুমোদন!এবং চিকিৎসার পর্যাপ্ত পরিবেশ না থাকায় একটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগলা করে দিয়েছি,এস এম এ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অভিযান করতে গেলে তালাবদ্ধ পাওয়া যাই এবং বাকি আরো অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দীন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল টিম।
