মোঃ লাতিফুল আজম,কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ ইএমআইএস এর পাসওয়ার্ড নিজে সংরক্ষণ করে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করে রেখেছে।
বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ ২০২০ সালের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) নতুন করে সাভার্র উন্নয়ন করে সার্বজনীন ভাবে একটি পাসওয়ার্ড তৈরী করে ছেড়ে দেয়।সেই পাসওয়ার্ড নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উক্ত পাসওয়ার্ড পরিবর্তন করে নিজে সংরক্ষণ করে ব্যবহার করবেন। কিন্তু সেই পাসওয়ার্ড পরিবর্তন করার আগে একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাসওয়ার্ড পরিবর্তন করে নিজের সংরক্ষণে রাখেন। যাহা সম্পূর্ণ রূপে অবৈধ ও শিক্ষা নীতিমালার
পরিপন্থি।কোন শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভূক্ত শিক্ষক কর্মচারী অথবা টাইম স্কেলের জন্য ফাইল প্রেরণের কাজ তিনি নিজেই বাগিয়ে নিয়ে নেন এবং এর মাধ্যমে তিনি মোটা অংকের টাকা হাতিয়ে নেন। আবার কোন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফাইল প্রেরণ করলে একাডেমিক সুপার ভাইজার
ফাইল প্রেরণের বিভিন্ন ভুল বের করে তা আটকিয়ে দেন। আবার সেই ফাইল তিনি একই ভাবে প্রেরণ করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।নাম প্রকাশ না করার শর্তে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, আমাদের বিদ্যালয়ের দু’জন শিক্ষকের টাইম স্কেল ফাইল পাঠানোর জন্য ৫ হাজার টাকা নেয় এবং আরও টাকা দাবী করেন। মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার উচ্চতর স্কেলের ফাইল প্রেরণের জন্য ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে ২(দুই) হাজার টাকা নেন এবং কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাড়িয়ে থেকে ওই শিক্ষিকাকে ফোন করে আরও টাকা দাবী করে ফাইল প্রেরণ করেন। সেই ফাইল প্রেরণ করা হলে কয়েকদিনের মাথায় আবার ফাইল ফেরত পাঠান মাধ্যমিক শিক্ষা অফিস।
এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ’র সাথে কথা হলে তিনি বলেন,অনেক প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকই অনলাইনের মাধ্যমে এমপিওর ফাইল প্রেরণ করতে পারে না। তারা আমাকে ফাইল প্রেরণের জন্য আমার পারিশ্রমিক বাবদ খুশি হয়ে কিছু টাকা দিয়ে থাকেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ টি এম নূরুল আমিন শাহ বলেন,তিনি উপজেলার কোন প্রতিষ্ঠানের পাসওয়ার্ড নিয়ন্ত্রন করতে পারে না। তবে কিছু প্রতিষ্ঠান প্রধানতাদের ফাইল পাঠানোর জন্য দোকানে কাজ করে থাকেন। আর তাদের পাসওয়ার্ড যেন ব্যবসায়ীদের কাছে না থাকে তাদের পাসওয়ার্ড একাডেমিক সুপার ভাইজার পরিবর্তন করে দিয়ে দেন।
