কলাপাড়ায় জমি দখল করে বিক্রির অভিযােগ

কলাপাড়া উপজেলা প্রতিনিধি॥পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী খাস জমিসহ পানি উন্নয়ন বাের্ডের জমি দখল করে বিক্রির অভিযােগ উঠেছে। জনপ্রতিনিধিসহ স্থানীয় দের অভিযােগ বড় ভাই মুক্তিযােদ্ধা অহিদুল আলম তালুদারের বন্দবস্ত প্রাপ্ত দেড় একর জমির কাগজ দখিয়ে এসব জমি বিক্রি করছেন ছােটভাই জহিরুল আলম তালুকদার। 

অপরদিকে জহিরুল আলম তালুকদারের দাবী স্থানীয় প্রভাবশালী চক্র বন্দোবস্তকৃত এই জমি দখলের জন্য তাদের নানাভাবে হয়রানি করে আসছে।স্থানীয়দের অভিযােগ, মুক্তিযােদ্ধা অহিদুল আলম তালুকদার উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া মৌজার ৩৬৬ নং খতিয়ানের ১৪৮৬ নম্বর দাগে দেড় একর বন্দোবস্ত হিসাবে প্রাপ্ত হন। মুক্তিযােদ্ধা বাজারের উত্তর পার্শ্বের এই জমি প্লট আকারে বিক্রি করছে ছাটভাই জহিরুল আলম তালুকদার। প্রতিটি প্লট ২ থেকে সাড়ে ৩ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছে। আলাউদ্দিন ফরাজী, সজীব ফরাজী, ইলিয়াস হাওলাদার, রেজাউল মাঝি, শাহাব উদ্দিন মাঝি, দুলাল হাওলাদার, হাবিব হালদারাসহ ৭/৮জন এসব প্লট ক্রয় করে টিনশেড ঘর উত্তােলন করেছে। পানি উন্নয়ন বাের্ডের জমি দখল করে বিক্রি করতে গেলে বাঁধা দেয় স্থানীয়রা।

মঞ্জুপাড়ার জলিল গাজী বলেন, অহিদুল আলম তালুদারের বন্দোবস্তকৃত দেড় একর জমি অন্যত্র হলেও বাজারের সাথে দেখিয়ে অবাধে বিক্রি করছেন। এনিয়ে প্রতিবাদ করতে গেলে একই ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদসহ ৬জনকে আসামী করে মামলা দায়ের করেন জহিরুল আলম তালুকদার।

লালুয়া ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ বলেন, সরকারী জমি দখল ও বিক্রির বিষয়টি নিয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযােগ করলে ওই জমিতে ঘর তালাসহ বিক্রি করতে নিষেধ করা হয়। কিন্তু এ নির্দেশ আমলে না নিয়ে জহিরুল আলম তালুকদার জমি বিক্রি করেই যাচ্ছেন।

পানি উন্নয়ন বাের্ড কলাপাড়া সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, সরজমিনে গিয়ে জহিরুল আলম তালুকদার কে ঘর উত্তােলনে নিষেধ করে দেয়া হয়েছে।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মাহাম্মদ শহীদুল হক বলেন, বিষযটি জেনেছি। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ