নিজস্ব প্রতিবেদকঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ৭নং ওয়ার্ডের বরাত দিয়ে গতকাল একটি অনলাইন পত্রিকায় সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত একটি নিউজ পরিবেশন করা হয়েছে। নিউজে দোষী সব্যাস্ত করা হাজিপুর ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক মোঃ নাজিউর রহমান কপোতাক্ষ নিউজ কে বলেন, এই নিউজটি সম্পূর্ণ আমার ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করা জন্য করা হয়েছে।
তিনি বলেন, আমার বাসার সামনে একদল যুবক প্রায় প্রতিদিন জুয়ার আসর করে থাকে। তাঁরা সেখানে বিভিন্ন রকম খেলার আয়োজন করে,কখনো ক্রিকেট খেলাকে কেন্দ্র করে,কখনো ফুটবল আবার কখনো বা মোবাইলে গেমস বাজি ধরে। যেহেতু আমার পরিবারের সামনে এহেন বাজে খেলার আয়োজন করে সেহেতু আমাদের খারাপ লাগারই কথা। কারন এটি সম্পূর্ন হারাম ও অসামাজিক খেলা। এগুলো প্রতিবাদ করা আমাদের ঈমানি দায়িত্ব। দায়িত্বের বশবর্তী হয়ে গতকাল ১৬ নভেম্বর রোজ সোমবার পক্ষিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের স্থানীয় কলেজ ছাত্র কে মোঃ শিহাব ও তার দলকে এগুলো খেলতে বারন করলে তাঁর সাথে আমার কিছুটা কথা কাটাকাটি হয়,এছাড়া কিছুই হয় নি। অথচ শিহাব বলতেছে তাঁকে নাকি পিটিয়ে হাত ভেঙে পেলেছি, যা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। আমি এরকম ভিত্তিহীন ও নোংরা নিউজের প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে এই পত্রিকার সম্পাদকের কাছে অনুরোধ জানাচ্ছি, নিউজের সত্যতা জেনে নিউজ আপ করবেন। তাহলে আপনার পত্রিকার সুনাম অক্ষুন্ন থাকবে।
পাশাপাশি স্থানীয় লোকজন দাবী করেন, নাজিউর রহমান আমাদের এলাকার গর্ব, তুখোর মেধাবী ও প্রচন্ড সমাজকর্মী। নাজিউর রহমানকে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার জন্য একটা চক্র এই ধরনের নিউজ করেছে। আমরা এই মিথ্যা নিউজের প্রতিবাদ জানাচ্ছি।
