আঃ আলীম এর মৃত্যুতে নাগরপুর এসএসসি ব্যাচ-২০০৭ এর গভীর শোক প্রকাশ

ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি: টাংগাইলের নাগরপুর উপজেলা ঐতিহ্যবাহী দুয়াজানীর সন্তান, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৭ ব্যাচের মেধাবী ছাত্র মো.আব্দুল আলীম আর নেই।

সোমবার দিবাগত রাত ১৭ নভেম্বর ২০২০ খ্রি.রাত আনুমানিক ২.০০ টায় চিকিৎসাধীন অবস্হায়  ঢাকায় একটি হসপিতালে হার্ট এ্যাটাক করে  ইন্তেকাল করিয়াছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স ছিল ৩০।সাবেক মেধাবী ছাত্র মো.আ.আলীম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমগ্র নাগরপুর উপজেলা এসএসসি ব্যাচ ২০০৭ এর সকল ছাত্র-ছাত্রীরা।

আজ মংগলবার সকাল ১১.৩০ টায় দুয়াজানী মহিলা দাখিল মাদ্রাসা মাঠে  জানাযা শেষে সামাজিক কবর স্হানে মরহুম আ.আলীম কে দাফন করা হয়।

২০০৭ এসএসসি ব্যাচের সকল ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে মরহুম আ.আলিম এর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন, মহান আল্লাহ যেন আ.আলীম কে জান্নাত নসিব করেন,আমিন।

মরহুম আ.আলীম এর সংক্ষিপ্ত পরিচয়--মেধাবী ছাত্র হওয়া সত্তেও আ.আলিম বেশী লেখা পড়া করতে পারি নি। মৃত্যুর আগ পর্যন্ত নাগরপুর পল্লি বিদুৎ সমিতির অনুমোদিত ইলেকট্রিশিয়ান হিসাবে অত্যন্ত দক্ষ ও সুনামের সহিত কর্মরত ছিলেন। তিনি ছিলেন নরম মনের মানুষ, সাদাসিদে চলাচল করতেন, বিপদ আপদে সকলের পাশে দাড়াতেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ