খোন্দকার আব্দুল্লাহ বাশার,খুলনা ব্যুরো প্রধানঃ বুধবার সকালে যশোর উন্নয়নের কারিগর, সাবেক সফল মন্ত্রী, বষীয়ান রাজনীতিবিদ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সম্মানিত সদস্য, জননেতা তরিকুল ইসলামের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রয়াত নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারত করেন ঝিনাইদহ জেলা বিএনপি।পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন, প্রয়াত নেতার সুযোগ্য পুত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক,জননেতা, অনিন্দ ইসলাম অমিত।ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ এ্যাড. এস এম মশিয়ুর রহমান।ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব, জননেতা আলহাজ্ব এ্যাড. এম এ মজিদ।ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মোঃ আক্তারুজ্জামান, ঝিনাইদহ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক, মোঃ জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি'র আহবায়ক, এ্যাডঃ মুন্সি কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ পৌর বিএনপির আহবায়ক, মোঃ আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপি'র সদস্য ও জেলা যুবদলের সাধারন সম্পাদক,মোঃ আশরাফুল ইসলাম পিন্টু সহ জেলার সকল উপজেলা ও পৌর বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ সহ অঙ্গওসহযোগী সংগঠনের অগনিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
