মোহাম্মাদ পুর সড়ক দুর্ঘটনায় একজন নিহত


মোঃকুতুবুল আলম, মহম্মদপুর(মাগুরা) প্রতিনিধিঃমাগুরার মহম্মদপুর উপজেলায় সপ্তম বার্ষিকী বিহারি লাল শিকদার নৌকা বাইচ দেখতে এসে মটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে ট্রলি উল্টে আলতাব শিকদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রলির ড্রাইভার পালাতক রয়েছেন।  বুধবার দুপুর ১ টার দিকে মাগুরা-মহম্মদপুর সড়কের ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ব্যক্তি মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের দক্ষিন বিরপুর গ্রামের মৃত ছায়েন শিকদারের ছেলে।  প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিহারী লাল শিকদার নৌকা বাইচ উপলক্ষে সকাল থেকেই মহম্মদপুর উপজেলা সদরে লোকসমাগম বাড়তে থাকে। এদিন সকাল থেকে পাশ্ববর্তী জেলা ফরিদপুর নড়াইল ও মাগুরা সদর থেকে নৌকা বাইচ দেখতে মানুষ জড় হয়। মহম্মদপুরের উদ্দ্যেশে মানুষ বোঝাই মাগুরা সদর থেকে একটি ট্রলি ছেড়ে আসে। পথে  মাগুরা-মহম্মদপুর সড়কের ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে মটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় একজন ট্রলির যাত্রী চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় আহত হন দুই মোটরসাইকেল আরোহী। আহতদের আশঙ্কাজনক অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে.


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ