একতা ক্লাব এর খেলোয়ারদের মাঝে কৃষক লীগ নেতার জার্সি বিতরণ



আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।।যশোরের মনিরামপুর উপজেলার  রাজগঞ্জ একতা ক্লাবে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন কৃষকলীগ নেতা। রবিবার বিকেলে মনিরামপুর উপজেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক ও চালুয়াহাটি ইউনিয়নের জনপ্রিয় নেতা চেয়ারম্যান পদপ্রার্থী আবুল ইসলাম, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে একতা ক্লাবের ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান মনি, চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে ক্লাবের অধিনায়ক আলমগীর হোসেন জানান, আমরা ফুটবল খেলার জন্য নতুন জার্সি পেয়ে খুশি হয়েছি। ক্রিড়া প্রেমিক কৃষকলীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনকে আমরা একতা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ