সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ- পটিয়ায় ডিএনসি'র হাতে দুই হাজার পিস ইয়াবাসহ দুই'জনকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর।সুএে জানা য়ায়, ০১/০১/২০২০ ইং সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা সহ উখিয়া'র ইনানী ও নেত্রকোনা'র ০২ জন অভিযুক্তকে গ্রেফতার করে। ইয়াবা কারবারিরা হলেন,মোঃ তাহের (৪০)(ডানে), পিতা- মৃত আজিজুর রহমান, মাতা- মরিয়ম খাতুন, সাং- ইনানী (আঃ কাদের মাতাব্বরের বাড়ি), ওয়ার্ড নং-০৫, জালিয়াপালং ইউনিয়ন পরিষদ, থানাঃ উখিয়া, জেলা- কক্সবাজার কে চট্টগ্রাম অভিমুখে পাচারকালে ১,০০০(এক হাজার) পিস ইয়াবা পিল সহ চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানাধীন বি জি সি ট্রাস্ট মেডিকেল কলেজের বিপরীত থেকে ইউনিক বাস থেকে আটক করা হয়। এবং মোঃ জুয়েল মিয়া(৩৪), পিতাঃ মোঃ রইছ উদ্দিন, মাতাঃ মোছাঃ সালেহা আক্তার, সাংঃ ঢুলিগাতী(গাব গাছ বাড়ি), পোঃ ঢুলিগাতী, ওয়ার্ড নংঃ ০১, ০৬ নং লক্ষীগন্জ ইউনিয়ন পরিষদ, উপজেলাঃ নেত্রকোনা সদর, জেলাঃ নেত্রকোনা কে নেত্রকোনা পাচারকালে ১,০০০(এক হাজার) পিস ইয়াবা পিল সহ চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানাধীন বি জি সি ট্রাস্ট মেডিকেল কলেজের বিপরীত থেকে শ্যামলী বাস থেকে আটক করা হয়। তারা ইতোপূর্বেও ইয়াবা পাচার করেছে বলে জানায়।তাদের সকাল প্রায় ০৮ঃ১৫-০৯ঃ৩০ ঘটিকায় অভিযানে আটক করে ইয়াবা জব্দ করতঃ সংরক্ষণ ও বহনের অপরাধে চন্দনাইশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন - ২০১৮ অনুযায়ী ০২ টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
