স্টাফ রিপোর্টার: গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী মরহুম রফিকুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ পহেলা জানুয়ারি শুক্রবার দুপুর সাড়ে এগারোটায় অত্র বিদ্যালয়ের বিদ্যালয়ের অফিস সহকারি মরহুম আশিকুল ইসলাম এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ২৮ শে ডিসেম্বর সোমবার সবাইকে ছেড়ে পরপারে পাড়ি জমান অত্র বিদ্যালয়ের অফিস সহকারি রফিকুল ইসলাম তার স্মরণে আজ এই স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুর রহমান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য প্রভাষক মহসীন আলী ,সদস্য বিপ্লব হসেন, কামারুল ইসলাম, শামসুর রহমান, জাহাঙ্গীর আলম, শিউলী খাতুন সহ সকল শিক্ষকবৃন্দ। এ সময় মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার রেখে যাওয়া একমাত্র সন্তান ও তার বৃদ্ধ পিতা ।উক্ত অনুষ্ঠানে তার রুহের মাগফেরাত কামনা করি দোয়া ও মিষ্টি বিতরণ করা হয় । এ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল হান্নান।