আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের "সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়ন কর্মসূচি " এর আওতায় উপজেলা প্রশাসন, বড়লেখা কর্তৃক বাস্তবায়িত গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা মোঃ শামীম আল ইমরান। এসময় বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য বড়লেখা উপজেলায় এ ধাপে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ১৭,৫০,০০০ টাকা ব্যায়ে ১০ টি দুটি কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।
