সম্রাট হোসেন ঝিনাইদহ প্রতিনিধি: ২য় ধাপে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতায় ঝিনাইদহের শৈলকুপায় থানা পুলিশের ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলার কবিরপুর মোড়ে, চৌরাস্তা, হলবাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থানা পুলিশ জনসচেতনতায় ক্যাম্পেইন ও মাস্ক বিতরন করেছে।
এ সময় শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম ও শৈলকুপা থানার ওসি তদন্ত মো. মোহসিন,সেকেন্ড অফিসার এসআই আমিজ্জামানসহ পুলিশ সদস্যরা মাস্কবিহীন পথচারী, বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকে করোনাভাইরাস মোকাবেলায় সাবান পানি দিয়ে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের জন্য পরামর্শ দেন। এছাড়া মাস্কবিহীনদের মাঝে মাস্ক বিতরণ করেন।
শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান আইজি স্যারের নির্দেশে দেশব্যাপি জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হচ্ছে তারা যেন হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করে এবং স্বাস্থ্য বিধি মেনে চলে। তাছাড়া জনগণের মাঝে বিনামূল্যে আজ মাস্ক বিতরণ করা হচ্ছে।
