চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
২১ মার্চ আন্তর্জাতিক বিশ্ব বর্ণবৈষম্য বিলোপ দিবস। ১৯৬০ সালের ২১ মার্চ দক্ষিণ আফ্রিকার শার্পভিলে রাষ্ট্রের বর্ণবাদী আইন পাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে ৬৯ জন নিহত হয়। বর্বর ওই হত্যাকাণ্ডের দিনটিকে ১৯৬৬ সালে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। এরপর থেকে প্রতি বছর দিবস টি পালিত হয়ে আসছে।
যশোরের চৌগাছায় রবিবার (২১শে মার্চ) আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস উপলক্ষ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চৌগাছা উপজেলা শাখার আয়োজনে ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় সকাল ১১ টায় মুক্তিযুদ্ধ ভাষ্কর্য মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চৌগাছার সভাপতি প্রকাশ দাস। তিনি বলেন, বৈষম্য প্রতিরোধে "জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ প্রস্তাবিত "বৈষম্য বিলোপ আইন" দ্রুত প্রনয়ণ ও আদমশুমারী -২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তি করতে হবে।"
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর সহ-সভাপতি পদ্মা রাণি মালো, জেলা কমিটির সদস্য নিতাই সরকার, যুগ্ম সম্পাদক সাধন কুমার দাস, উপদেষ্টা শ্যামল দত্ত, সদস্য কিরন দাস, মিনতি দাস, অসিত দাস, মাধব দাস, অশ্রু মোচন সংস্থার প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিন প্রমুখ।
