চৌগাছায় কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

চৌগাছা ( যশোর)প্রতিনিধিঃ চৌগাছায় স্বামীর উপর অভিমান করে কীটনাশক পানে এক গৃহবধুর মৃত্যুবরন করছেন। ওই গৃহবধূ জগদীশপুর ইউনিয়ন এর স্বর্পরাজপুর গ্রামের মোঃ সাখাওয়াত উল্লাহর(ছ্যাকা) স্ত্রী মনোয়ারা বেগম(৫৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায়  স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে কীটনাশক পান করে  সে। মূমূর্ষ অবস্থায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, শনিবার সকালে তার মৃত্যু হয়। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ