আর.জে মিজানুর রহমান ইমনঃ ময়মনসিংহ প্রতিনিধিঃ "মাস্ক পড়ার অভ্যোস, করোনা মুক্ত বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গনসচেতনতার পাশাপাশি তারাকান্দা থানা পুলিশের উদ্যোগে, আজ (২১ই মার্চ) রবিবার সঙ্গীয় ফোর্স সহ তারাকান্দা বাজারে ঘুরে ঘুরে বিভিন্ন শ্রমজীবি ও পেশাজীবি মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মাক্স বিতরণ করেছেন তারাকান্দার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল । বৈশ্বিক এই করোনা মহামারিতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি ।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সোহেল জানান, সাম্প্রতিক সময়ে আবারও সারাদেশে ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা । তাই দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ মোকাবেলায় আজ তারাকান্দা থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয় । তাদের মধ্য অন্যতম হলো যাদের মুখে মাস্ক নেই তাদেরকে করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে সচেতনতামূলক পরামর্শ দেওয়া, করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজে পরিবার ও প্রতিবেশীকে সুরক্ষিত রাখতে এবং জনসাধারকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তারাকান্দা থানা পুলিশের কর্মকর্তারা ।
