কাশিয়ানীতে জায়গা নিয়ে সংঘর্ষে নিহত ১ জন

রিয়াদুল ইসলাম মোরশেদ,উপজেলা প্রতিনিধি,কাশিয়ানীঃ এক হাত সীমানা নিয়ে বিরোধ গত একবছর ধরে। আজ দুপুরে সংঘর্ষে কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামে খুন হয়েছে পাগল বিশ্বাস(৪৫), রামদিয়াতে আগে লাইব্রেরির দোকান ছিলো, পরে পোল্ট্রি ব্যবসা করতেন পাগল বিশ্বাস।

খুনী ফ্যালান বিশ্বাস(৫০) তার বউ মিনু বিশ্বাস(৪৫) ও তার ছেলে জীবন বিশ্বাস(৩০) গ্রেপ্তার।তথ্য সাপেক্ষে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ বাড়ির জায়গা নিয়ে দুই ফ্যামিলির মধ্যে ঝামেলা সেই সূত্র ধরে আজ দুপুরে ফেলান বিশ্বাস, পাগল বিশ্বাসের মধ্যে কথা কাটাকাটি হয় একপর্যায়ে ফেলান বিশ্বাস ও তার ছেলে জীবন বিশ্বাস রুখে আসে পাগল বিশ্বাসের উপরে । পাগল বিশ্বাসের স্ত্রীর কথা সাপেক্ষে জানা গেছে খুনি ফেলান বিশ্বাস ও তার ছেলের জীবন বিশ্বাস লাঠি দিয়ে আঘাত করে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয় পাগল বিশ্বাসকে এটা দেখে দৌড়ে আসে পাগল বিশ্বাসের মা ,বউ, ছেলে , তাদের উপরও আঘাত করে ফেলান বিশ্বাস ও তার ছেলে ও বউ ঘটনাস্থলেই মারা যান পাগল বিশ্বাস লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ