সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরে বুধবার নতুন করে আরও ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে চার জনের। মৃতরা হলো, বাঘারপাড়া উপজেলার জহরপুর ইউনিয়ন পরিষদের সচিব তুহিন (৪০), মণিরামপুর উপজেলার রাজগজ্ঞের শাহাব উদ্দীন (৬২), ঝিকরগাছা নাভারণের আসাদুর রহমান (৫০), চৌগাছা উপজেলার বড় খানপুর গ্রামের আমিল মল্লিক (৫০)। নতুন আক্রান্ত ১৬৫ জনের মধ্যে সদর উপজেলার ১৬৫ জন। এছাড়া, কেশবপুরে ৪, ঝিকরগাছায় ১১, অভয়নগরের ২০ ও মণিরামপুরের ১ জন করে রয়েছে। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, মোট মৃত্যু হয়েছে ৯৬ জনের সুস্থ হয়েছেন ৬৭২০ জন।
