বীরগঞ্জ ব্রাহ্মণভীটা শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে মনোরঞ্জন শীল গোপাল এমপি'র দ্রুত সুস্থ্যতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম রাজ, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন দিনাজপুর -১ আসনের সংসদ মনোরঞ্জন শীল গোপাল এমপি  দ্রুত সুস্থ্যতা কামনায় বীরগঞ্জ উপজেলা ২নং পলাশবাড়ী ইউনিয়ন ব্রাহ্মণভীটা শ্রী শ্রী বিষ্ণু  মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৭ জুন বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণভীটা শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ব্রাহ্মণভীটা শ্রী শ্রী বিষ্ণু  মন্দিরে প্রায় অর্ধ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মন্দিরের নিত্যদিনের সন্ধ্যা আরতি শেষে তারা  সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা করেন।

প্রার্থনা সভায় ২ নং পলাশবাড়ী সৈনিক লীগের সভাপতি শ্রী গৌতম রায় বলেন, গরীব মেহনতী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রিয় নেতা মনোরঞ্জন শীল গোপাল । তার রোগমুক্তি কামনা করছি আমরা। তিনি দ্রুত সুস্থ্য হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন-সেই প্রার্থনা করি।'উল্লেখ্য,গত ৬ জুন শনিবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার ফলে করোনা পজিটিভ আসে। এর আগে শুক্রবার জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে নমুনা দেন তিনি।বর্তমান তিনি কিছু টা সুস্থ হয়েছেন।তবে কোয়ারেন্টাইন মেনে চলছে তিনি।বর্তমানে মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের এমপি  হোস্টেলের ৬ নম্বর ভবনের ৩০২ নম্বর কক্ষে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ