হেমলকের বাটিটা আমাকে দাও : জিএম,মুছা

জিএম,মুছা
বাবা; তুমি কি শুনতে পাচ্ছো আমার চিৎকার? না ফেরার দেশ থেকে-চন্দন সরকার শুনতে পাইনি কন্যার বুঁকফাটা আর্তনাদ খুনিরা ভীষণ ভয়ঙ্কর, টাইটানিক জাহাজ নিখোঁজ মালয়েশিয়া বিমানের  চেয়েও ভয়ঙ্কর! নির্বিঘ্নে খুন করেছে সাত সাতটা তাঁজা প্রাণ, অথচ সোমালিয়ার জলদস্যুদের কি উদারতা,সাতজন এ দেশীয় নাবিককে অক্ষত অবস্থায় মুক্তি দিয়েছে তারা, কি অপরাধ ছিল কল্পনা চাকমার, নাইজেরিয়ার ২৩৬ জন স্কুলছাত্রীর? ইতিহাস বড় নিষ্ঠুর তবুও কিছু সত্য ঘটনার স্বাক্ষী দেয় রানী ক্লিওপেট্রার কারণে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল একদিন , যুগে যুগে এসেছিল অনেক বীর, কোথায় খালিদ বিন ওয়ালিদ, মুসোলিনি, হিটলার, চে' গুয়েভারার তোমরা কি শুনতে পাচ্ছ?তোমাদের তেজস্বী রক্তপ্রবাহে জন্ম নিয়েছে এক সাহসী নারী নাইজেরিয়ার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ২৩ বছর বয়সী আদ্যুকিয়ে কি জোরাল স্পষ্ট কন্ঠ তার-ছাত্রীদের মুক্তি দাও "আমি কুমারীত্ব কে দেব"! ধিক শত ধিক তোমাদের সকল পৌরুষত্বের, যীশু তোমার কাঁটার মুকুট ও হেমলকের বাটি টা আমাকে দাও, আমি পান করতে করতে পৌঁছে যাব নির্বিঘ্নেই তোমাদের কাছে।।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ