স্বাস্থ্য টিপস

স্বাস্থ্য ডেস্ক: নারীর স্তন পান করেই শিশু বেড়ে ওঠে। কিন্তু সেই স্তন গ্রন্থি ব্যথা হলে অবহেলা করবেন না।বয়ঃসন্ধি কালে নারীর স্তন বৃদ্ধি পেতে শুরু করে। নিয়মিত মাসিকের সময় অনেকের স্তনে ব্যথা হতে পারে। স্তনে আঘাত লাগা বা স্তন ক্যান্সার হলে স্তন ব্যথা হয়।অনেক সময় বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় স্তনে ব্যথা হতে পারে। এছাড়া টাইট অন্তর্বাস,স্তন যক্ষা প্রভৃতি কারণে স্তন ব্যথা হয়।এসব সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।সঠিক মাপের ব্রা পরতে হবে। বাচ্চাকে দুধ খাওয়ানো আগে ও পরে স্তনের বোঁটা বা নিপল ভালো করে ধুয়ে নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ