চঞ্চল হোসাইন ,কুষ্টিয়া: কুষ্টিয়ায় ত্রিপল মার্ডারে একমাত্র আসামী সৌমেন রায়কে আদালতে হাজির করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়ার শহরের কাষ্টমস মোড়ে সোমেনের স্ত্রী আসমা ও তার পরক্রিয়া প্রেমিক সাকিল এবং আসমার ছেলে রবিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে খুলনার ফুলতলা থানায় কর্মরত এএসআই সৌমেন রায়। নিহত আসমা সোমেন রায়ের স্ত্রী ছিলো বলে পুলিশ জানিয়েছে।
আজ বেলা ১টার দিকে টায় কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল করিমের আদালতে আসামী সোমেনকে হাজির করে পুলিশ। কালো রং এর একটি মাইক্রো বাসে করে কঠোর পুলিশি পাহারায়, বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)'র কর্মকর্তারা তাকে আদালতে নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত সৌমেন ম্যাজিষ্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবাববন্দি প্রদান করছিলেন। জবানবন্দি শেষে সৌমেন কে কারাগারে পাঠানো হবে বলে জানান কুষ্টিয়া কোর্ট পুলিশের পরিদর্শক সঞ্জয় কুমার কুন্ডু।
