গোপালগঞ্জে চুরি যাওয়া শিশু মনিষার মৃতদেহ উদ্ধার

কে.এম মুরাদ,মুকসুদপুর উপজেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে মুকসুদপুরের বাটিকামারীতে প্রদীপ মালোর ৩ বছরের শিশু কন্যা 'মনিষা' চুরি হওয়ার দুইদিন পর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার বেলা ১ টা ২০ মিনিটে পুলিশের উপস্থিতিতে প্রদীপ মালোর ঘরের পেছনে তারাপদো মালোর টয়লেটের ট্যাঙ্কির ভেতর  থেকে লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়। এ সময় ট্যাঙ্কির পাশে একটি চাকু এবং কেচি উদ্ধার করে পুলিশ।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া বলেন, বিষয়টা খুবই মর্মান্তিক। গত রবিবার গভীর রাতে মনিষা নামের শিশুটিকে বাবা-মায়ের কাছ থেকে  ঘরের বেড়া কেঁটে কে বা কারা চুরি করে। শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি তদন্তে নামে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সহ সিআডি,পিবিআই ও র্যাব-৮। শিশুটিকে হত্যা করে টয়লেটের  ট্যাঙ্কির ভেতরে ফেলে রাখার বিষয়টি বেলা ১টা ২০ মিনিটে জানতে পারি। পরে লাশটি উদ্ধার করা হয়। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে ঘরের বেড়া কেঁটে নগদ অর্থ এবং স্বর্ণালংকারসহ শিশুটিকে চুরি করে নেয় দুর্বৃত্তরা।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ