নগরকান্দায় গৃহহীনদের গৃহ নির্মান কাজ পরিদর্শন করলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক

নগরকান্দায় গৃহহীনদের গৃহ নির্মান কাজ পরিদর্শন করলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক
নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় প্রধান মন্ত্রীর উপহার গৃহহীনদের গৃহ নির্মান প্রকল্পের দ্বিতীয় ধাপে স্বপ্ননীড়ে যাচ্ছে আরো ১শত ১০ টি ভূমি ও গৃহহীন পরিবার । ইতিমধ্যে এসব নতুন ঘরের কাজ শুরু করেছেন উপজেলা প্রশাসন।

২য় ধাপের এ সব ঘরের নির্মান কাজ দেখতে রবিবার দুপুরে নগরকান্দায় আসেন ফরিদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা। তিনি উপজেলায় নির্মানাধীন মোট ১ শত ১০ টি  ঘর পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু, সহকারী কমিশনার (ভুমি) আহসান মাহমুদ রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, উপজেলা প্রকৌশলী রিজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাখারী সহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা।

এসময় কাজের মান সম্পর্কে আসলাম মোল্যা সন্তোষ প্রকাশ করে। তিনি বলেন সারা বাংলাদেশের মধ্যে নগরকান্দার ঘর নির্মাণ সবচেয়ে ভাল হয়েছে। এতে খুশি হয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

এর আগে তিনি উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ