নগরকান্দা( ফরিদপুর) প্রতিনিধিঃ নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের সুশীল সমাজের সৃজনশীল মানবিক মানবতার বেশ কয়েকজন প্রবাসী তাদের কষ্টার্জিত ঘাম ঝরান। শ্রমের অর্থে দুস্থ অসহায় হতদরিদ্র গ্রামীণ মানুষগুলোর জীবন মানের উন্নয়ন উন্নতি সাহায্য সেবার লক্ষে "দুস্থ সহয়তা মানবিক ফাউন্ডেশন" নামের এ প্রতিষ্ঠান প্রায় বছর দুই ধরে চরযশোরদী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে করোনা কালিন ও বিশেষ দুর্যোগ কালিন সময়ে দুস্থ অসহায় মানুষের সেবায় কাজ করে চলেছেন।
বিদেশ বিভূঁইয়ে থেকে আত্নীয় আপনজন রক্তের স্বজনহীন থেকে তাদের এ মহৎপ্রাণ কাজের জন্যে দৈনিক আমার সংবাদ পত্রিকা নগরকান্দা প্রতিনিধির পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা করছি।
