‌বিনামূ‌ল্যে অ‌ক্সি‌জেন দিচ্ছে য‌শোর ‌জেলা উদীচ‌ী সংসদ

সুমন হো‌সেন, য‌শোর জেলা প্রতি‌নি‌ধিঃ
য‌শোর জেলার উদীচী শিল্প‌গোষ্ঠী মান‌বিক সহায়তা প্রদান কর‌তে এ‌গি‌য়ে এ‌সে‌ছে এই ক‌রোনা মহামা‌রি সম‌য়ে। ‌যেখা‌নে বাংলা‌দে‌শের সীমান্ত জেলা গু‌লো‌তে ক‌রোনা মহামা‌রি ব‌্যপক হা‌রে বৃ‌দ্ধি পা‌চ্ছে সেখা‌নে য‌শোর জেলাতে তার বিপরীত নয় । বাংলা‌দে‌শে বৃহত্তর স্থলবন্দর য‌শোর হওয়া‌তে য‌শো‌রে ক‌রোনা সংক্রম‌নের হার ক্রমেই উদ্ধগ‌তি‌তে পৌ‌ছে‌ছে। মানুষ য‌শোর জেনা‌রেল হাসপাতা‌লে চি‌কিৎসার সু‌যোগ না পে‌য়ে হাসপাতা‌লের সাম‌নে গা‌ছের নিচে চি‌কিৎসা সেবা নি‌চ্ছে। য‌শো‌রে এ পর্যন্ত আক্রন্তের হার ৩৭% ।
এপর্যন্ত শনাক্ত হয়েছে ১৪ হাজার ৯শত ১০ জন। সুস্থ্য হয়েছেন ৯হাজার ৯৪ জন।করোনা পজেটিভ রোগী মারাগেছে ২০২ জন। 

এমতাবস্থায় য‌শো‌রের সনামধন‌্য ‌শিল্প‌গোষ্ঠী উদীচী য‌শোর জেলা সংসদ ‌নি‌জে‌দের ফা‌‌ন্ডের জমাকৃত তারল‌্যসম্পদ থে‌কেই মানু‌ষের পা‌শে দাড়া‌তে এ‌গি‌য়ে এ‌সে‌‌ছে।  মান‌বিক সহায়তার দিক বি‌‌বেচনা ক‌রে তা‌দের সামর্থ‌্য থে‌‌কে ‌বিনামূ‌ল্যে অক্স‌ি‌জেন সরবরা‌হের কাজ ক‌রছে।
উদীচী শিল্প‌গোষ্ঠীর মানবতা সহায়তা ক‌মি‌টির (আহ্বায়ক) জন দি‌লিপ দাশ জানান,  দে‌শের ক্রা‌ন্তি কালীন সম‌য়ে মান‌বিক সহায়তায় হাত ব‌া‌‌ড়ি‌য়ে দি‌তে এমন উ‌দ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে। সাধারন মানু‌ষের মা‌ঝে এই অ‌ক্সি‌জেন সি‌লিন্ডার প্রেরন ক‌রে মানু‌ষের জীবন বাচা‌‌তে সহায়তা ক‌রে যা‌বে উক্ত সংগঠন‌টি।
মূলত তা‌দের ৩১৯ জন সদস‌্যদের আ‌র্থিক অনুদান থে‌কে অ‌‌ক্সি‌জেন সরবরা‌হের কাজ কর‌ছেন ব‌লে জানান তি‌নি। 
বিনামূল্যে অক্সিজেনের জন্য ০১৭৭৪-৩৩৪৪১০ নাম্বারে যোগাযোগ করলে পৌঁছে যাবে অক্সিজেন। পার্শবর্তী রা‌ষ্ট্র ভার‌তে যেখা‌নে অ‌ক্সি‌জে‌নে অভা‌বে মানু‌ষের মৃত‌্যু ঘট‌ছে সেখা‌নে সেখা‌নে বাংলা‌দে‌‌শে ‌বি‌ভিন্ন সংগঠ‌নের উ‌দ্যোগ প্রশংসনীয় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন জ্ঞানীজ‌নেরা।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ