মোঃ আল আমিন হোসেন,কলারোয়া-প্রতিনিধি:(সাতক্ষীরা) আজ ০৩ জুলাই শনিবার সকাল ৭ টার দিকে এক আত্মহত্যার ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন সাতক্ষীরা
জেলার কলারোয়া থানা ধিন ৮ নম্বর কেরালকাতা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইংলিশ পুর গ্রামের শেখ জালাল উদ্দিনের ছেলে শেখ আজগর আলী,(৫৫) চার রাস্তা মোর নামকস্থানে আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, মৃত শেখ আজগর আলী একজন ভালো মানুষ ছিলেন এলাকাবাসীর মুখে মুখে গুঞ্জন হচ্ছে তার মত মানুষ আত্মহত্যা করবে সেটা আমরা কখনও ভাবিনি' তবে তিনি কিছু দিন হলো করোনা আক্রান্ত হয়েছেন এবং তার পরিবার সূত্রে জানা যায় মৃত শেখ আজগর আলী করোনা যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি মৃত্যুকালে রেখে গেছেন এক ছেলে স্ত্রী এবং অসংখ্য গুনগ্রাহী তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে , শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এলাকার সকল পেশার মানুষ এবং সেই সাথে গভীরভাবে তাহার রুহের আত্মার মাগফেরাত কামনা করে।
