পিরোজপুরের ইন্দুরকানীতে চিরকুট লিখে ফ্যানের সাথে দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

মিঠুন কুমার রাজ,  স্টাফ রিপোর্টারঃ                  পিরোজপুরের ইন্দুরকানীতে উত্তর বালিপাড়া বটতলা গ্রামের মারজিয়া নামের এক স্কুলছাত্রী ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আজ (শনিবার )ভোর রাতে ।

 তিনি ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।মৃত্যুর আগে সে একটি চিরকুট লিখে রেখে গেছেন । চিরকুটটি পুলিশ তদন্ত সাপেক্ষে  প্রকাশ করেননি । তবে নিহত ব্যক্তির বাবা  আবুল কালাম   (মাংস ব্যবসায়ী) জানান  সে চিরকুটে লিখে গেছেন  আমি মারা যাবার পরে  দারুল উলুম  বালিপাড়া  কওমি মাদ্রাসার পাশে যেন দাফন করা হয়। পুলিশ  সুরতহাল করে  ময়না তদন্তের জন্য  পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ