মেহেরপুরে লকডাউন কার্যকর করতে সেনা অভিযান অব্যাহত

তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্বক লকডাউন কার্যকর করতে সেনা অভিযান অব্যাহত রয়েছে। থানা পুলিশ ও অন্যান্য সংস্থার পাশাপাশি সেনাবাহিনী প্রশাসনের নির্দেশনায় প্রতিদিন এলাকায় টহল দিচ্ছে।

আজ শুক্রবার দুপুরের দিকে পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে সেনা টহল অব্যাহত রাখে বাংলাদেশ সেনাবাহিনী যশোর সেনানিবাস ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন মাহিন চৌধুরী বিপুর নেতৃত্বে একটি সেনা টিম।

কোট এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে সচেতনতা মূলক অভিযান চালানো হয়। এসময় অযথা যারা বাইরে ঘোরাফেরা করছিলেন তাদেরকে সতর্ক করে দেওয়া হয়।

একই সাথে অযাথা বাইরে না আসার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ