টাঙ্গাইল জেলা সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের ঘাগরা বেতুলিয়া মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল সূত্রে জানা যায়, ঢাকাগামী এসবি লিংক পরিবহনের একটি বাস চলমান অবস্থায় চাকা বিস্ফোরণ হয়ে খাদে পড়ে যায়। এতে অজ্ঞাত একজন নিহত হয়েছে।এ ঘটনায় নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন বলেন, একটি বাস সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। তার প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিকট আত্মিয়দের জানানো হয়েছে। তারা আসার পর লাশ হস্তান্তর সহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)