![]() |
| সুইডেনে মহাগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সভা |
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃমানিকগঞ্জ জেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে সুইডেন সরকারের ছত্রছায়ায় ২৯ জুন সুইডেনের স্টকহোমের সেন্ট্রাল মসজিদের সামনে কোরআন পুড়িয়ে/ মহাগ্রন্থ আল কুরআনের অবমাননা করেছে।অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সভায়,সভাপতিত্ব করেন কালেক্টর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম। বিক্ষোভ মিছিলটি শুরু হয় জুমার নামাজের পরে শহীদ রফিক সড়ক থেকে প্রেসক্লাবের সামনে দিয়ে নগরভবন হয়ে খালপাড় ব্রিজের সামনে এসে প্রতিবাদী বক্তব্য পেশ করেন। বক্তব্য পেশ করেন হাফেজ মাওলানা আব্দুল আউয়াল হাফেজ মাওলানা মুফতি জোবায়ের হোসেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান হাফেজ মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ার হাফেজ মাওলানা মুফতি ফিরোজ মাওলানা জাকির হোসেন হাফেজ মাওলানা ওবায়দুল হাফেজ মাওলানা মাহবুবুর রহমান হাফেজ মাওলানা কামরুল ইসলাম।বক্তাগন বলেন অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংসদে নিন্দা প্রস্তাব পেশ করার আহবান করেন।বক্তাগণ আরো বলেন সুইডেনের পণ্য গুলো বয়কট করতে হবে। পরিচালনা করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান হাবিব। দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সভা সমাপ্তি হয়।
