নওগাঁর মান্দায় এক নাড়ির মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় এক নাড়ির মরদেহ উদ্ধার
 মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় এক নাড়ির মরদেহ উদ্ধার হয়েছে৷ 
নওগাঁর মান্দায় আজ শুক্রবার ৭ জুলাই উপজেলার ভালাইন ইউনিয়ন এর আয়াপুড় নিমবাড়িয়া গ্রামে ঘাসখেত থেকে এক নাড়ির মরদেহ উদ্ধার করা হয়েছে৷ তবে মরদেহের কোন পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি৷ স্থানীয় জনগণ সুত্রে জানতে পারা যায় আয়াপুড় নিমবাড়িয়া গ্রামের এক যুবক মাঠে ঘাস কাটিতে গিয়ে দেখাতে পান মরদেহটি৷ এবিষয়টি তিনি এলাকার সবার কাছে জানযানি করেন,পরে তিনি থানা পুলিশ কে অবগত করেন।এলাকার জনগণ মরদেহটির পরিচয় জানতে পারেনাই মরদেহটির পরনে বুরকা ছিল মুখমন্ডলে সাদা সাদা দাগ রয়েছে৷ মান্দা থানার উপ পরিদর্শক এসআই মোঃ আব্দুল মমিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে সকাল ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে ও ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ