রাজশাহী ব্যুরো: বগুড়ায় ট্রাক চাপায় একজনের মৃত্যু হয়েছে৷ বগুড়া রংপুর মহাসড়কের মাটিডালী বিমান মোর এলাকায় ৬জুলাই বৃহস্পতিবার রাত উনমান ৯ টার দিকে আল ইমরান হোসেন নামের (৩৫)এক ব্যাক্তি মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় মৃত্যু হয়েছে৷ জানাযায় আল ইমরান হোসেন (৩৫) বগুড়া জেলা দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের গড়িয়া গ্রামের মোঃ ইয়াছিন আলীর ছেলে৷ ফুলবাড়ি পুলিশ ফাড়ীর পুলিশ পরিদর্শক মোঃ জালাল উদ্দীন নিহত আল ইমরান হোসেনের মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন৷ পরিবার, স্থানীয়রা ও পুলিশ পরিদর্শক অফিসার বলেন অনুমান রাত ৯ টার দিকে মোটরসাইকেল যুগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন দুপচাঁচিয়ার মাটিডালী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে সে পরে যায়৷ এসময়ে পিছন থেকে একটি মালবাহী ট্রাক তাহার উপরে উঠেযায় ঘটনাস্থলে আল ইমরানের মৃত্যু হয়৷ তাহার সাথে থাকা আরেক আরেকজন কে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়ে দেন ৷ ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ ট্রাক চালক ও হেলফার পালিয়েছে৷