বুদ্ধি প্রতিবন্ধী মৃত শামীম পারভেজের পরিবারের পাশে যশোর জেলার পুলিশ সুপার

নিউজ ডেস্কঃ ঝিকরগাছা থানার চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী ভ্যান চালক মৃত শামীম পারভেজ (২১) এর পরিবারের পাশে  যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়।ভিকটিম শামীম পারভেজ (২১) পেশায় একজন ভ্যান চালক এবং সে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। ইং-৩০/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় ঝিকরগাছা থানাধীন ০২ নং মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামস্থ নাইলপুকুর এর পাশে জনৈক শামীম হোসেন (২৮) এর কলাবাগানের মধ্যে শুকনো ঘাস দিয়ে ঢেকে রাখা এবং গলায় তার ও লুঙ্গি পেঁচানো অবস্থায় ভিকটিমের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ঝিকরগাছা থানা পুলিশ অতি দ্রুত সময়ে হত্যাকান্ডের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকায় ইং-৩১/০১/২০২৬ তারিখ রাত্র ০১.২০ ঘটিকার সময় আসামি মোঃ ইব্রাহিম খলিলকে এবং আইনে সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ মামুন (১২) কে গ্রেপ্তার করে ভিকটিমের ভ্যানটি উদ্ধারপূর্বক জব্দ করে হেফাজতে নেওয়া হয়।

ইং- ০২/০২/২০২৬ খ্রিঃ তারিখ যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় তার পরিবারের সদস্যদের পুলিশ সুপারের কার্যালয়ে আমন্ত্রণ জানান, তাদের সাথে সাক্ষাৎ করেন এবং সহানুভূতি প্রদর্শন করে তার পরিবারকে সহযোগিতার জন্য অনুদান প্রদান করেন।এসময়ে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার 'নাভারণ সার্কেল'যশোর, অফিসার ইনচার্জ, ঝিকরগাছা থানা।


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ