মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মাওলানা মাছুম বলেন, ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত করে তাদেরকে সম্মানের আসনে ভূষিত করা কবে। কারণ তারা আমাদের 'মা' তাদের থেকে আমরা দুনিয়ায় এসেছি। যারা মায়েদের সম্মান দিতে জানেনা, তারা দুনিয়ার কোথাও সম্মান পাওয়ার অধিকার রাখেনা।আজ শনিবার দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ আলী উছমান শিশু পার্কে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা এটিএম মাছুম বলেন, মানুষ এখন আর সন্ত্রাস, দখলদার ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায়না,পরিবর্তন চায়। দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক, তাই আপনারা আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বক্তব্যের শেষে তিনি নেত্রকোণা–৪ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদারের হাতে দলীয় দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মনজুরুল ইসলাম ভুঁইয়া,জেলা জামায়াতের আমীর মাওলানা সাদিক আহম্মেদ হারিস, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জহিদ,খেলাফাত মজলিসের নমিনী মুফতী ইসরাদুল্লাহ কাসেমী,এনপিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ,এলডিপির জেলা সভাপতি মিজানুর রহমান মুকুলসহ ১১ দলীয় নেত্রীবৃন্দ।এছাড়াও জামায়াতে ইসলামীর শত শত কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন,উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ।
