আত্রাইয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশা


মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৬ ফেব্রুয়ারি ২০২৬ আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা নির্বাচন অফিস, নওগাঁ'র আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোত্তালিব। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম।প্রশিক্ষণে ভোটগ্রহণের নিয়ম, দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ইভিএম/ব্যালট ব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র মোকাবিলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ