সংসদের প্রথম অধিবেশনে এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল


রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: আবুল কালাম এমপি সংসদের প্রথম অধিবেশনে যোগদান করায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে লাকসামে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ আছর লাকসাম পৌরসভার গ্রিনভিউ রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য মো: মাইন উদ্দিন শরিফ, লাকসাম পৌরসভা যুবদলের সদস্য রাসেল মজুমদার এবং ফয়সাল মাহমুদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, একজন যোগ্য, সৎ ও বিশ্বস্ত সংসদ সদস্য হিসেবে মো: আবুল কালাম এমপিকে পেয়ে লাকসামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তার সফলতা ও এলাকার উন্নয়ন কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া করা হয়।এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক রাফসানুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা এমরান হোসেন মিলন, মাইনুল হক মিঠু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হায়দার মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদি বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ