![]() |
| কবি: সুজন মাহামুদ |
বসন্ত এসেছে
শীত শেষে দোয়াশা দোয়াশা কুয়াশা ভেদ করে সূর্য হেসে
বসন্ত এসেছে।
গাছ গাছালি নতুন নতুন
সবুজ শ্যামল পাতায় সেঝেঁছে,
পলাশ ফুলের রং ঝরালো
গন্ধবার ফুল সুভাষ ছড়ালো,
ভুমর হলো বেকুল ।
বসন্তের ফাগুনে
মনে জেগে আনন্দ,
সেইতো হাজারও পাখি
নীল আকাশে উড়ছে ডানা মেলে।
